রবিবার, ১১ অক্টোবর ২০২৬
দখলে না থাকলেও কাগজ থাকলে জমি ফেরত পাবেন – নারায়ণগঞ্জবাসীকে ডিসির আশ্বাস।

দখলে না থাকলেও কাগজ থাকলে জমি ফেরত পাবেন – নারায়ণগঞ্জবাসীকে ডিসির আশ্বাস।

admin

আমাদের স্বাধীন দেশ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

জমির সঠিক কাগজপত্র থাকলে দখলে না থাকলেও আইনি প্রক্রিয়ায় ৩ মাসের মধ্যে জমি বুঝে পাবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।
তিনি বলেন, “যদি কারো জমির সঠিক কাগজপত্র থাকে – যেমন নামজারি, খতিয়ান, হালনাগাদ খাজনার রশিদ – এবং মালিকানা সঠিক থাকে কিন্তু জমি দখলে না থাকে, তাহলে ২০২৩ সালে সরকার যে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ পাস করেছে, সেই আইন অনুযায়ী মামলা করার সুযোগ রয়েছে।”
জেলা প্রশাসক বলেন, এই আইনের মামলাটি এটিএম (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) কোর্টে করা হয়। মামলা নিষ্পত্তি করতে সময় লাগে সর্বোচ্চ তিন মাস। সঠিক মালিকানার কাগজপত্র যাচাই-বাছাই পূর্বক যার কাগজপত্র সঠিক থাকবে, আদেশ তার পক্ষেই যাবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জমির দখল বুঝিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ভূমিদস্যু ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য সাধারণ মানুষকে দালালের খপ্পরে না পড়ে সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
এই আইন কার্যকর হওয়ায় দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Developed by : BDIX ROOT