বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ভদ্রাসন তদন্ত কেন্দ্রে চাঞ্চল্য ১০০ হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন এএসআই শরিফুল।

ভদ্রাসন তদন্ত কেন্দ্রে চাঞ্চল্য ১০০ হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন এএসআই শরিফুল।

admin

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিনিধি, মোঃ ফারুক দেওয়ান:
মাদারীপুর, শিবচর | ১৫ অক্টোবর ২০২৬ ইং

মুন্সীগঞ্জের কৃতি সন্তান এএসআই (নিঃ) শরিফুল হক এখন পরিচিত ‘মোবাইল উদ্ধারের কারিগর’ হিসেবে। হারানো মোবাইল উদ্ধার করা যেন তার নেশা।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন তদন্ত কেন্দ্রে কর্মরত অবস্থায় তিনি এ পর্যন্ত ১০০টিরও বেশি হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাংবাদিক মোঃ ফারুক দেওয়ানের একটি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার হাতে তুলে দেন তিনি। এসময় উপস্থিত সবাই তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) এর ভিত্তিতে সাইবার সেলের সহায়তায় তিনি কাজ করেন। আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আইএমইআই নম্বর ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের শনাক্ত করে তাদের হাতে ফোন তুলে দেওয়া হয়।

হারানো শখের মোবাইল ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা। তারা শিবচর থানা পুলিশ ও এএসআই শরিফুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে জেলা পুলিশ জানায়, প্রযুক্তি নির্ভর পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারে সাইবার সেল নিয়মিত কাজ করছে। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার ও পেশাদারিত্বের মাধ্যমে এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ভালোবাসা আরও বাড়বে।

Developed by : BDIX ROOT