বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
দায়িত্ব নেয়ার পর বদলে গেছে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের চিত্র, সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা।

দায়িত্ব নেয়ার পর বদলে গেছে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের চিত্র, সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা।

admin

আমাদের স্বাধীন দেশ 

কেরানীগঞ্জ প্রতিনিধি:
কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবার মানে এসেছে দৃশ্যমান পরিবর্তন। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে মোহাম্মদ আবুল হোসেন উপ-পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অফিসের সেবার মান আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।

আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এখন সেখানে অল্প সময়ের মধ্যেই সেবা পাচ্ছেন সাধারণ মানুষ। দালালমুক্ত, শৃঙ্খল ও হয়রানিমুক্ত পরিবেশে পাসপোর্ট সেবা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন আগতরা। অফিসের ভেতরে শৃঙ্খলা ফেরা এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতায় সেবার গতি বেড়েছে।

এ বিষয়ে উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন বলেন, “আমরা চেষ্টা করছি নাগরিকদের সর্বোচ্চ দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে। জনবল সংকট থাকা সত্ত্বেও সবাই মিলে কাজ করছি। মাঝে মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে ত্রুটির কারণে যাচাই-বাছাইয়ে কিছুটা বিলম্ব হয়, এছাড়া লোকবল কম থাকায় মাঝে মধ্যে সেবা দিতে একটু সময় লাগে। তবে আমরা এই সমস্যা কাটিয়ে উঠার চেষ্টা করছি।”

তিনি আরও জানান, সেবার মান ধরে রাখতে এবং আরও গতিশীল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় লোকবল বৃদ্ধি ও সার্ভার জটিলতা নিরসনে কাজ চলছে।

স্থানীয় সেবাগ্রহীতারা জানান, নতুন উপ-পরিচালকের আন্তরিক প্রচেষ্টায় কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস এখন একটি মডেল অফিসে পরিণত হওয়ার পথে।

Developed by : BDIX ROOT