আমাদের স্বাধীন দেশ
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মোঃ ইব্রাহিম এর তথ্যচিত্রে
জনবল সংকটের মধ্যেও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ভূমি সেবা চালু রেখেছে ফতুল্লা সার্কেলের এনায়েত নগর ইউনিয়ন ভূমি অফিস। ১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশে ভূমি সেবার চাহিদা ব্যাপক হারে বাড়লেও ব্রিটিশ আমলের ৪ জন জনবল কাঠামো নিয়েই সেবা দিয়ে যাচ্ছেন এখানকার কর্মকর্তারা।
এনায়েতনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন
বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি। ব্রিটিশ আমলে একটি ভূমি অফিসে জনবল ছিল চারজন, বর্তমানেও আমরা ওই চারজন কর্মকর্তা-কর্মচারী নিয়েই ভূমি ব্যবস্থাপনা পরিচালনা করছি। জনসংখ্যা ও সেবার পরিধি অনেক বেড়েছে, তাই সেবা প্রদানে কিছুটা চাপ সামলাতে হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি সেবাগ্রহীতাদের যাতে কোনো ভোগান্তি না হয়।
তিনি আরও বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে ভূমি উন্নয়ন কর আদায়, নামজারির তদন্ত, বিভিন্ন মোকদ্দমার প্রতিবেদনসহ মাঠ পর্যায়ের সকল দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন।
স্থানীয় সেবাগ্রহীতারা জানান, জনবল কম থাকলেও এনায়েতনগর ভূমি অফিসের কর্মকর্তারা যথাসাধ্য দ্রুত ও আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করেন। সীমাবদ্ধতার মধ্যেও তাদের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
সংশ্লিষ্টরা মনে করেন, এই অফিসে জনবল বৃদ্ধি করা হলে ভূমি সেবার গতি আরও বৃদ্ধি পাবে এবং সরকারের ভূমি ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।