মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
যোগদানের পর থেকেই স্বচ্ছতা ও দ্রুত সেবাকে অগ্রাধিকার দিচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।

যোগদানের পর থেকেই স্বচ্ছতা ও দ্রুত সেবাকে অগ্রাধিকার দিচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।

admin

আমাদের স্বাধীন দেশ 

সোনারগাঁও, নারায়ণগঞ্জ: সোনারগাঁও উপজেলার কাঁচপুর সার্কেলের কাঁচপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলে গেছে সেবার চিত্র। গত ২৪ মে ২০২৬ তারিখে ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকেই মোঃ মোখলেছুর রহমান দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
অফিসে আসা সেবাগ্রহীতারা এখন আর দালালের খপ্পরে না পড়ে সরাসরি কর্মকর্তার কাছ থেকে সেবা পাচ্ছেন। নামজারি, খাজনা আদায়, পর্চা ও বিভিন্ন ভূমি সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
সেবা নিতে আসা একাধিক সেবাগ্রহীতা জানান, আগে অফিসে আসলেই দালালরা ঘিরে ধরতো। এখন অফিসের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। সরাসরি কথা বলা যায়, কি কি কাগজ লাগবে তা বুঝিয়ে দেওয়া হয়, অতিরিক্ত টাকা দিতে হয় না। এতে সময় ও অর্থ দুটোই বাঁচছে।
এ বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বলেন,
ভূমি সেবা মানুষের অধিকার। আমি যোগদানের পর থেকেই চেষ্টা করছি যাতে কোনো সেবাগ্রহীতাকে দালালের মাধ্যমে আসতে না হয়। অফিসে এসে সরাসরি আবেদন করলেই নিয়ম অনুযায়ী সেবা পাবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী অনলাইনভিত্তিক সেবা জোরদার করা হচ্ছে, যাতে ঘরে বসেও অনেক সেবা সম্পর্কে জানা যায় এবং অফিসে এসে দ্রুত কাজ শেষ করা যায়।
কাঁচপুর সার্কেলের অপর একজন ভূমি কর্মকর্তা বলেন,
মোখলেছুর রহমান সাহেব যোগদানের পর থেকে কাঁচপুর ইউনিয়ন ভূমি অফিসে শৃঙ্খলা ফিরেছে। সেবাগ্রহীতাদের অভিযোগ অনেক কমেছে। দালালমুক্ত পরিবেশ ধরে রাখতে আমরা সবাই একসাথে কাজ করছি।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধারা অব্যাহত থাকলে কাঁচপুর ইউনিয়ন ভূমি অফিস সোনারগাঁও উপজেলার মধ্যে একটি মডেল অফিস হিসেবে পরিচিতি পাবে। দালালমুক্ত সেবার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেবাগ্রহীতারাও।

Developed by : BDIX ROOT