আমাদের স্বাধীন দেশ
বন্দর প্রতিনিধিঃকুমকুম
বিজয়ী দলকে ২১ ইঞ্চি কালার এলইডি টিভি প্রদান
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ আইয়ুব মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মতিন মেম্বার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট ইসহাক সাহেব।
উক্ত টুর্নামেন্ট ফুটবল খেলার সঞ্চালনা করেন মোঃ শুক্কুর মাহমুদ।
খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি কালার এলইডি টিভি প্রদান করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।