বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
ডিবি পরি চয়ে ডাকাতি।

ডিবি পরি চয়ে ডাকাতি।

admin

আমাদের স্বাধীন দেশ 

নারায়ণগঞ্জের কাঁচপুরে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস থেকে নামিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ ডাকাতদল। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ওই ব্যবসায়ীকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্বর্ণ ব্যবসায়ীর নাম চন্দন রায় (৫৩) চট্টগ্রাম সদর থানার ২২ গোলাপ সিং লেন এলাকার মৃত সুকুমার রায়ের ছেলে।
ব্যবসায়ী চন্দন রায় জানান, ঢাকা তাঁতীবাজার থেকে ৪০ ভরি স্বর্ণালংকার আমদানি করে সোমবার রাত সাড়ে ৮টার দিকে সায়েদাবাদ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাসে উঠেন তিনি। পরে কাঁচপুর ব্রিজ ছেড়ে চলে আসার পর ডিবি পুলিশ পরিচয়ে বাস থেকে একটি নোয়াহ্ গাড়ি তুলে নিয়ে যায়। গাড়িতে তুলে গামছা দিয়ে মুখ ও চোখ বেঁধে মারধর করে স্বর্ণের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে লাঙ্গলবন্দ ব্রিজের ঢালে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কামতাল তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোকলেছুর রহমান জানান, ঘটনাস্থল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ঘটে। এ ঘটনায় মামলা সোনারগাঁও থানায় হবে বলে জানান তিনি।

Developed by : BDIX ROOT