সোমবার, ৯ নভেম্বর ২০২৬
ওয়ার্ডবাসী চাইলে আগামী ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে প্রার্থী হবেন।

ওয়ার্ডবাসী চাইলে আগামী ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে প্রার্থী হবেন।

admin

আমাদের স্বাধীন দেশ 

নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধ :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত মেম্বার মোঃ মকবুল হোসেন।
টানা ১০ বছর মেম্বার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার ওয়ার্ডে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।
তার সময়ে ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাট পাকা ও সংস্কার করা হয়েছে। জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন স্থানে কালভার্ট ও ড্রেন নির্মাণ করা হয়েছে।
এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি বিভিন্ন ভাতা সঠিক ও যোগ্য ব্যক্তিদের মাঝে পৌঁছে দিয়েছেন বলে জানান এলাকাবাসী।
ওয়ার্ডের গরীব-অসহায় মানুষের পাশে থেকে সবসময় সেবা করার চেষ্টা করেছেন তিনি।
এ বিষয়ে মেম্বার মোঃ মকবুল হোসেন বলেন, “আমি ১০ বছর আপনাদের সেবা করেছি। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য কাজ করতে চাই। আমার ওয়ার্ডবাসী যদি চায়, তাহলে আগামী ইউপি নির্বাচনে আমি আবারও ৫ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করবো।”
এলাকার অনেকেই জানান, তার সময়ে ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনেও তাকে আবারও মেম্বার হিসেবে দেখতে চান তারা।

Developed by : BDIX ROOT