রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সাদীপুর ১ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ লুৎফুর রহমান: ওয়ার্ডবাসীর পাশে থাকার অঙ্গীকার।

সাদীপুর ১ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ লুৎফুর রহমান: ওয়ার্ডবাসীর পাশে থাকার অঙ্গীকার।

admin

আমাদের স্বাধীন দেশ 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন মোঃ লুৎফুর রহমান।
তিনি সাদীপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। দলীয় দায়িত্বের পাশাপাশি সামাজিক কাজেও তিনি সবসময় সামনের সারিতে থাকেন।
আগামী ইউপি নির্বাচনে ওয়ার্ডবাসী যদি তাকে মেম্বার হিসেবে নির্বাচিত করেন, তাহলে তিনি তার ওয়ার্ডের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন।
লুৎফুর রহমানের প্রতিশ্রুতি:
১. সরকারি সুযোগ-সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়া:
ওয়ার্ডের সরকারি যত সুযোগ-সুবিধা আছে, তা কোনো দল-মত না দেখে প্রকৃত পাওয়ার দরকার এমন মানুষের কাছে সঠিকভাবে বণ্টন করবেন।
২. অসমাপ্ত রাস্তাঘাট মেরামত:
ওয়ার্ডের অসমাপ্ত ও ভাঙা রাস্তাঘাট মেরামতের জন্য সরকারি যত বরাদ্দ আছে, তা সঠিকভাবে এনে কাজে লাগাবেন।
৩. সাঁকোর পরিবর্তে কালভার্ট-ব্রিজ:
এখনো তার ওয়ার্ডে অনেক জায়গায় সাঁকো দিয়ে পারাপার হতে হয়। এই কষ্ট দূর করতে তিনি কালভার্ট ও ব্রিজ নির্মাণের ব্যবস্থা করবেন।
৪. মাদক নির্মূল:
সমাজ থেকে মাদক নির্মূলের জন্য তিনি কঠোরভাবে কাজ করবেন। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম চালাবেন।
৫. ডিজিটাল ওয়ার্ড:
১ নং ওয়ার্ডকে একটি আধুনিক ডিজিটাল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করবেন, যাতে ওয়ার্ডবাসী সহজে সব সেবা পায়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, লুৎফুর রহমান একজন সৎ, পরিশ্রমী ও মানুষের পাশে থাকা মানুষ। বিপদে-আপদে তাকে সবসময় কাছে পাওয়া যায়।
তিনি বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য মেম্বার হতে চাই। ওয়ার্ডবাসী আমাকে সুযোগ দিলে আমি তাদের আমানতের খেয়ানত করবো না।”
আগামী নির্বাচনে ১ নং ওয়ার্ডের ভোটারদের মধ্যে লুৎফুর রহমানকে নিয়ে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।

Developed by : BDIX ROOT