সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সৌদিতে কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগ: সংবাদ সম্মেলনে প্রতিকার চাইলেন ব্যবসায়ী মিশকাতুল আলা।

সৌদিতে কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগ: সংবাদ সম্মেলনে প্রতিকার চাইলেন ব্যবসায়ী মিশকাতুল আলা।

admin

আমাদের স্বাধীন দেশ 

ডেমরা (ঢাকা) প্রতিনিধি:মোঃ ইব্রাহীম

সৌদি আরবে নিজের প্রতিষ্ঠিত কোম্পানির টাকা আত্মসাৎ, ব্যাংক অ্যাকাউন্ট দখল ও জাল কাগজপত্র তৈরির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মিশকাতুল আলা।
সোমবার (২৩/১১/২০২৬ইং) সকাল ১১টায় ডেমরা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বক্তব্যে বলেন।
সংবাদ সম্মেলনে মিশকাতুল আলা দাবি করেন, তিনি সৌদি আরবে ‘ব্লুস্টার ম্যানপাওয়ার কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের রিয়াদে বসবাস করছেন।
তিনি বলেন, কোম্পানির লাইসেন্সে আরও তিনজন ব্যবসায়িক পার্টনার ছিলেন। লাইসেন্সের শর্ত অনুযায়ী তাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে কোম্পানির অর্থ লেনদেনে তাদের কোনো অধিকার ছিল না বলে তিনি দাবি করেন।
তার অভিযোগ, তার অনুপস্থিতির সুযোগে ওই তিনজন পরস্পর যোগসাজশে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। জাল ও ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ১২/১১/২০২৬ তারিখে ওই তিনজন অবৈধভাবে কোম্পানিটি নিজেদের নামে স্থানান্তর করে নেন। এরপর কোম্পানির অর্থ আত্মসাৎ করে ব্যাংক অ্যাকাউন্ট নিজেদের নামে পরিবর্তন করে নেন বলেও তিনি অভিযোগ করেন।

মিশকাতুল আলা বলেন, দেশে আসার পর তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে গণমাধ্যমে সংবাদ সম্মেলন করা হয়।
এছাড়া অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনী তার বাসায় গিয়ে তাকে ভয়ভীতি ও হুমকি দেয় বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে তিনি ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।
১. মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দেশ ও জাতির কাছে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
২. সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তার কোম্পানি ও আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
৩. বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন প্রবাসী ব্যবসায়ী। আমার কষ্টের টাকায় গড়া কোম্পানি এভাবে দখল হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারছি না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের মাধ্যমেই প্রতিকার চাই।

Developed by : BDIX ROOT