মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
বৈদ্যের বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন।

বৈদ্যের বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন।

admin

আমাদের স্বাধীন দেশ 

নারায়ণগঞ্জ  জেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হামছাদী ঈদগাঁ থেকে মরহুম আব্দুল গনি মেম্বারের বাড়ি পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি মাটি ফেলে উঁচু ও প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা ও নিচু অবস্থায় থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, রোগী পরিবহন, কৃষিপণ্য পরিবহনসহ সাধারণ যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিত। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাদা ও পানির সৃষ্টি হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত এবং জনসাধারণকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
এই প্রেক্ষাপটে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে সড়কটি উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। মাটি ফেলে রাস্তাটি উঁচু ও প্রশস্ত করা হলে ভবিষ্যতে বর্ষা মৌসুমেও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন,
“এই রাস্তাটি আমাদের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের ভোগান্তির কথা মাথায় রেখেই আমরা উন্নয়ন কাজ শুরু করেছি। কাজ শেষ হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ইউপি সদস্য নার্গিস, আলমগীর মেম্বার, আবুল মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ।
এলাকাবাসী সড়ক উন্নয়ন কাজের জন্য ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার দাবি জানান। তারা আশা করেন, এই উন্নয়ন কার্যক্রম এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Developed by : BDIX ROOT