শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া।

নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া।

admin

আমাদের স্বাধীন দেশ 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিজয় উপলক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১৩ ই ফেব্রুয়ারী মাসে জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাবু বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সোনারগাঁও উপজেলার যুবদলের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহনাজ এবং সৌদি প্রবাসী মোঃ আব্দুর নুর। এছাড়াও জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাঝের চর কেন্দ্রের বিএনপির নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজহারুল ইসলাম মান্নানের বিজয় এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়া শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, দলীয় ঐক্য সুদৃঢ় ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।

Developed by : BDIX ROOT