সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোনারগাঁওয়ে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহনাজ পারভীন গ্রেফতার।

সোনারগাঁওয়ে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহনাজ পারভীন গ্রেফতার।

admin

আমাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শাহনাজ পারভীন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন এর গোহাট্রা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সর্বমোট ৭৯ (উনআশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাহনাজ পারভীনের পিতা আয়নদ্দিন এবং স্বামী শফিকুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনার দুর্গাপুর থানার চারগপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা (ক্রাম বোর্ডের মোড়, সৈকত আলী স্কুল সংলগ্ন) এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, শাহনাজ পারভীন দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতেও ছিলেন।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Developed by : BDIX ROOT