মঙ্গলবার, ১২ মে ২০২৬
নবাবপুর দোকান মালিক সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন।

নবাবপুর দোকান মালিক সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন।

admin

আমাদের স্বাধীন দেশ 

এআর হানিফ:

গতকাল ১২/০৫/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় নবাব পুর দোকান মালিক সমিতির অফিস কার্যলয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। উক্ত সংবাদ সম্মেলনে কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন এবং দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক সাইদ গণমাধ্যম কর্মীদের জানায় ‘আজকে সাংবাদিক সম্মেলন মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য প্রচারের বিরুদ্ধে’ তাই আপনাদের মাধ্যমে দেশ বাসিকে জানাচ্ছি।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী সংগঠণ “নবাবপুর দোকান মালিক সমিতির” সম্মানিত সভাপতি জনাব মোঃ মামুন আহম্মেদের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত সংবাদপত্রে একটি স্বার্থান্নেসী মহল তার ভাবমূর্তী বিনষ্ট ও দীর্ঘ দিনের রাজনৈতিক অর্জন ভুলণ্ঠিত করার জন্য এবং হীনস্বার্থ চরিত্রার্ত করার লক্ষ্যে ও ব্যবসায়ীদের মধ্যে ভুল বার্তা ছড়ানোর জন্য কতিপয় নাম সর্বস্ব পত্রিকায় সংবাদ পরিবেশন করে তার মানহানি করছে। আমরা নবাবপুর দোকান মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের পক্ষ হতে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অদূর ভবিষ্যতে যদি উক্ত স্বার্থান্নেসী মহল (রিয়াজ) এহেন মিথ্যা, বানোয়াট, মনগড়া ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হতে বিরত না থাকে তা হলে আমরা নবাবপুর দোকান মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদ তথা নবাবপুরের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলব এবং উক্ত স্বার্থান্নেসী মহলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।

Developed by : BDIX ROOT