রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ। রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণউন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন, স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক ও ক্রীড়াবিদদের মাঝে ফুটবল বিতরণ।

রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ।

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

আমাদের স্বাধীন দেশ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ইনকিলাব ও বাংলাভিশনের সাংবাদিক মোঃখলিল শিকদারকে সভাপতি এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক মোঃ আলম হোসেনকে সাধারণ সম্পাদক করে রূপগঞ্জ প্রেসক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে উপজেলা প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানানো হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী ও আগামীর সময় পত্রিকার এ হাই মিলন, সহ-সভাপতি হিসেবে স্টার নিউজের এস এম শাহাদাত ও জিটিভির আশিকুর রহমান হান্নান দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিজয় টিভির শরীফ আহমেদ লিটন, সমকালের জিয়াউর রাশেদ ও সময়ের আলোর রাশেদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলা টিভির সোহেল কিরণ।
অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে গ্রীন টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে এনটিভির শাকিল আহমেদ এবং সহ-ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক যায়যায়দিনের ইসলামিক টিভির আল-আমিন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, আইন ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে সিনিয়র আইনজীবী মাজেদুল হক মোল্লা সোহাগ, দপ্তর সম্পাদক হিসেবে আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব, প্রচার সম্পাদক হিসেবে দৈনিক খবরের কাগজের রুবেল শিকদার এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক প্রভাতের পুনম ফেরদৌসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর রূপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ খলিল শিকদার বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। রূপগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন ও আধুনিকায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেসক্লাবের জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি জাতীয় প্রেসক্লাবের আদলে রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি আধুনিক, যুগোপযোগী ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন বলেন, “কমিটির সকল সম্মানিত সদস্যকে সঙ্গে নিয়ে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে রূপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করা হবে। সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রূপগঞ্জের আনাচে-কানাচে থাকা মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা নির্ভীকভাবে গণমাধ্যমে তুলে ধরাই হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ এবং প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে রূপগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে নতুন কমিটি কাজ করবে।”
এদিকে নতুন কমিটি ঘোষণার পর রূপগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানান। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামসহ স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রূপগঞ্জ প্রেসক্লাব আরও শক্তিশালী ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হবে এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা গণমাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরা হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দও রূপগঞ্জের সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা এবং প্রেসক্লাবের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102