রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১। শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ। যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়েছে হত্যা মামলার রিমান্ডের আসামি। সোনারগাঁও থানার নতুন ওসি আব্দুল বারিক অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের প্রত্যাশা। খাজা মাইন উদ্দিনের সমর্থনে বিশনন্দীতে বিশাল জনসমাগম ‘মনোনয়ন পেলে বিজয়ের মালা পরিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবেন’—অঙ্গীকার নেতাকর্মীদের। রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন; ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দ। রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণউন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন, স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক ও ক্রীড়াবিদদের মাঝে ফুটবল বিতরণ।

চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন।

Coder Boss
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

আমাদের স্বাধীন দেশ 

সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকা সড়কের একটি অংশ স্বেচ্ছাশ্রমে মেরামতের উদ্যোগ নিয়েছে চৌড়াপাড়া আন-নাজাত ফাউন্ডেশন। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) ফাউন্ডেশনের উদ্যোগে চৌড়াপাড়া ব্রিজের ঢালে ক্ষতিগ্রস্ত রাস্তার অংশ মেরামতের কাজ শুরু করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, চৌড়াপাড়া ব্রিজের ঢালে দীর্ঘদিন ধরে রাস্তার একটি অংশ ভেঙে পড়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। গুরুত্বপূর্ণ এই সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের প্রয়োজন দেখা দিলেও দীর্ঘদিন তা মেরামত না হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল।
এ অবস্থায় স্থানীয় সামাজিক ও মানবিক সংগঠন চৌড়াপাড়া আন-নাজাত ফাউন্ডেশন জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নিজস্ব উদ্যোগে রাস্তাটি মেরামতের সিদ্ধান্ত নেয়। শুক্রবার ফাউন্ডেশনের সদস্যদের উদ্যোগে প্রয়োজনীয় সামগ্রী এনে ভাঙা অংশের সংস্কারকাজ করা হয়।
চৌড়াপাড়া আন-নাজাত ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতা, দরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন ধরনের সামাজিক সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, মানুষের কল্যাণে কাজ করাই তাদের সংগঠনের মূল লক্ষ্য। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই তারা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তার ভাঙা অংশটি নিজেদের উদ্যোগে মেরামত করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির ওই অংশটি ভাঙা থাকায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। আন-নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে রাস্তাটি মেরামত করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন এবং সংগঠনটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার অন্যান্য সংগঠন ও বিত্তবান ব্যক্তিরাও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন। পাশাপাশি সড়কটির স্থায়ী সংস্কার ও রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশাও জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102