মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দায়িত্ব  নেওয়ার পর থেকে উন্নয়ন ও জলবদ্ধতা নিরসনে কাজ করছি: গোলাকান্দাইল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া। সোনারগাঁ থানায় ভুয়া অভিযোগ দিয়ে জয়নাল মীরকে ফাঁসানোর অপচেষ্টা, অতঃপর অভিযোগ প্রত্যাহার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ভয়াবহ ফাটল, নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ। আসন্ন সাদিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মমিন, দোয়া ও সমর্থন প্রত্যাশী। ডেমরা ও যাত্রাবাড়ী পুলিশের নাকের ডগায় ছড়ী ঘুরাচ্ছে ভূমিদস্যু খুনি ও ফৌজদারী অপরাধী গোপালগঞ্জের মহিউদ্দিন শেখ। তারাব পৌর ভূমি অফিসে দালালমুক্ত সেবার অনন্য দৃষ্টান্ত, প্রশংসায় ভাসছেন কর্মকর্তা সাদ্দাম হোসেন। কুতুবপুর ভূমি অফিসে সাংবাদিককে বাধা, মোবাইল ছিনিয়ে নেওয়া ও ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়ার উদ্যোগ কৃষকের পাশে কৃষি অফিসারক কৃষিবিদ মোঃ রাসেল মিয়া: আধুনিক কৃষিতে বদলে যাচ্ছে আড়াইহাজারের কৃষিচিত্র। চৌড়াপাড়া ব্রিজের ভাঙা রাস্তা মেরামতে এগিয়ে এলো আন-নাজাত ফাউন্ডেশন।

দায়িত্ব  নেওয়ার পর থেকে উন্নয়ন ও জলবদ্ধতা নিরসনে কাজ করছি: গোলাকান্দাইল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া।

Coder Boss
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

আমাদের স্বাধীন দেশ 

রূপগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেছেন, দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি ইউনিয়নের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ এর চাল বিতরণ, রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা ও জলবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদটি একটি ইন্ডাস্ট্রিয়াল জোন। এখানে ময়লা আবর্জনা অনেক বেশি হয়। যেহেতু এখানে ময়লা ফেলার নির্দিষ্ট কোনো ডাম্পিং ব্যবস্থা নেই, তাই আমি রূপগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার নিকট আবেদন করেছি, এখানে যেন একটি ময়লার ডাম্পিং স্টেশনের ব্যবস্থা করে দেওয়া হয়।তিনি আরও বলেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে গাউছিয়ায় ঢাকা-সিলেট হাইওয়ে রাস্তার দুই পাশের হকার নির্মূলে পুলিশ প্রশাসনের সাথে নিয়ে হকারমুক্ত করার চেষ্টা চালাচ্ছি। তবে আমি মনে করি, রোডস অ্যান্ড হাইওয়ে যদি হাইওয়ের উভয় পাশে কালভার্টের ব্যবস্থা করে দেয়, তাহলে হকাররা আর বসতে পারবে না এবং রাস্তা হকারমুক্ত থাকবে।

স্থানীয়দের দাবি, শিল্পাঞ্চল হওয়ায় এই এলাকায় দ্রুত একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত জরুরি। চেয়ারম্যানের এই উদ্যোগে ইউনিয়নবাসীর মধ্যে আশা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত ভাতা ও ত্রাণ কার্যক্রমও চালু রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!