বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে আত্মপ্রকাশ করলেন মোহাম্মদ মজিবুর রহমান। সোনারগাঁয়ে ওএমএস কেন্দ্রে ভোগান্তি চরমে, ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত দাবি। ওয়ার্ডবাসী চাইলে আগামী ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে প্রার্থী হবেন। উন্নয়নের জোয়ারে ভাসছে বৈদ্যেরবাজার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনের কর্মে মুগ্ধ ইউনিয়নবাসী। সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুব সমাজের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২৬ সম্পন্ন। ৭ই নভেম্বর পল্টন র‍্যালিতে জাকির হোসেন বাবুর নেতৃত্বে শত শত নেতাকর্মীর অংশগ্রহণ। মাদক-সন্ত্রাসমুক্ত মডেল দুপ্তারা গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নামলেন মোশাররফ হোসেন। যোগদানের পরই বদলে গেছে তারাবো পৌর ভূমি অফিসের চিত্র, দালালমুক্ত সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা। যোগদানের পর থেকেই স্বচ্ছতা ও দ্রুত সেবাকে অগ্রাধিকার দিচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। দায়িত্ব নেয়ার পর বদলে গেছে নরসিংদী পাসপোর্ট অফিসের চিত্র, সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা।

আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে আত্মপ্রকাশ করলেন মোহাম্মদ মজিবুর রহমান।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

আমাদের স্বাধীন দেশ 

জয়ী হলে ৯ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে উপহার দেবো, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মজিবুর রহমান

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন মোহাম্মদ মজিবুর রহমান।
সম্প্রতি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেন।
মোঃ মজিবুর রহমান বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত দুইবারের ইউপি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু জোরজবরদস্তি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলেই আমাকে বারবার বঞ্চিত করা হয়েছে। কিন্তু এলাকার মানুষের ভালোবাসা থেকে আমি কখনো সরে যাইনি।
বর্তমানে তিনি হাইজাদী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গিয়ে মজিবুর রহমান বলেন, তার চারটি  কন্যা সন্তান রয়েছে। তার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই। এলাকার মানুষের সেবা করাই তার একমাত্র উদ্দেশ্য।
তিনি বলেন, _“আমার নিজের জন্য কিছু চাই না। আমি চাই, আমার মৃত্যুর পরও যেন এলাকার মানুষ আমার নামটা মনে রাখে।
নির্বাচিত হলে কী করবেন, সে বিষয়ে তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ৯ নং ওয়ার্ডের ভোটাররা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে সরকারের যত সুযোগ-সুবিধা আছে তা সঠিকভাবে ওয়ার্ডবাসীর কাছে পৌঁছে দেবেন। কোনো অনিয়ম বা স্বজনপ্রীতি হতে দেবেন না।
এছাড়া তিনি ৯ নং ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন, কালভার্ট নির্মাণ, খেলার মাঠ সংস্কার এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, আমি ৯ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে এলাকাবাসীকে উপহার দিতে চাই। যেখানে থাকবে উন্নয়ন, নিরাপত্তা আর স্বচ্ছতা।
তার আত্মপ্রকাশের খবরে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই তাকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!