বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমিত জনবলেও নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে এনায়েত নগর ইউনিয়ন ভূমি অফিস, প্রশংসায় সেবাগ্রহীতারা। দায়িত্ব নেয়ার পর বদলে গেছে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের চিত্র, সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা। ভদ্রাসন তদন্ত কেন্দ্রে চাঞ্চল্য ১০০ হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন এএসআই শরিফুল। দখলে না থাকলেও কাগজ থাকলে জমি ফেরত পাবেন – নারায়ণগঞ্জবাসীকে ডিসির আশ্বাস। কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা। দায়িত্ব  নেওয়ার পর থেকে উন্নয়ন ও জলবদ্ধতা নিরসনে কাজ করছি: গোলাকান্দাইল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া। সোনারগাঁ থানায় ভুয়া অভিযোগ দিয়ে জয়নাল মীরকে ফাঁসানোর অপচেষ্টা, অতঃপর অভিযোগ প্রত্যাহার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ভয়াবহ ফাটল, নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ। আসন্ন সাদিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মমিন, দোয়া ও সমর্থন প্রত্যাশী। ডেমরা ও যাত্রাবাড়ী পুলিশের নাকের ডগায় ছড়ী ঘুরাচ্ছে ভূমিদস্যু খুনি ও ফৌজদারী অপরাধী গোপালগঞ্জের মহিউদ্দিন শেখ।

সীমিত জনবলেও নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে এনায়েত নগর ইউনিয়ন ভূমি অফিস, প্রশংসায় সেবাগ্রহীতারা।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

আমাদের স্বাধীন দেশ 

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মোঃ ইব্রাহিম এর তথ্যচিত্রে

জনবল সংকটের মধ্যেও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ভূমি সেবা চালু রেখেছে ফতুল্লা সার্কেলের এনায়েত নগর ইউনিয়ন ভূমি অফিস। ১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশে ভূমি সেবার চাহিদা ব্যাপক হারে বাড়লেও ব্রিটিশ আমলের ৪ জন জনবল কাঠামো নিয়েই সেবা দিয়ে যাচ্ছেন এখানকার কর্মকর্তারা।

এনায়েতনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন

বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি। ব্রিটিশ আমলে একটি ভূমি অফিসে জনবল ছিল চারজন, বর্তমানেও আমরা ওই চারজন কর্মকর্তা-কর্মচারী নিয়েই ভূমি ব্যবস্থাপনা পরিচালনা করছি। জনসংখ্যা ও সেবার পরিধি অনেক বেড়েছে, তাই সেবা প্রদানে কিছুটা চাপ সামলাতে হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি সেবাগ্রহীতাদের যাতে কোনো ভোগান্তি না হয়।

তিনি আরও বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে ভূমি উন্নয়ন কর আদায়, নামজারির তদন্ত, বিভিন্ন মোকদ্দমার প্রতিবেদনসহ মাঠ পর্যায়ের সকল দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন।

স্থানীয় সেবাগ্রহীতারা জানান, জনবল কম থাকলেও এনায়েতনগর ভূমি অফিসের কর্মকর্তারা যথাসাধ্য দ্রুত ও আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করেন। সীমাবদ্ধতার মধ্যেও তাদের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।

সংশ্লিষ্টরা মনে করেন, এই অফিসে জনবল বৃদ্ধি করা হলে ভূমি সেবার গতি আরও বৃদ্ধি পাবে এবং সরকারের ভূমি ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!