বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্বৃত্তের আগুনে ট্রাকসহ পুড়ে ছাই খড়, ভোরে মিরেরটেকে চাঞ্চল্য। আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে আত্মপ্রকাশ করলেন মোহাম্মদ মজিবুর রহমান। সোনারগাঁয়ে ওএমএস কেন্দ্রে ভোগান্তি চরমে, ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত দাবি। ওয়ার্ডবাসী চাইলে আগামী ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে প্রার্থী হবেন। উন্নয়নের জোয়ারে ভাসছে বৈদ্যেরবাজার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনের কর্মে মুগ্ধ ইউনিয়নবাসী। সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুব সমাজের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২৬ সম্পন্ন। ৭ই নভেম্বর পল্টন র‍্যালিতে জাকির হোসেন বাবুর নেতৃত্বে শত শত নেতাকর্মীর অংশগ্রহণ। মাদক-সন্ত্রাসমুক্ত মডেল দুপ্তারা গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নামলেন মোশাররফ হোসেন। যোগদানের পরই বদলে গেছে তারাবো পৌর ভূমি অফিসের চিত্র, দালালমুক্ত সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা। যোগদানের পর থেকেই স্বচ্ছতা ও দ্রুত সেবাকে অগ্রাধিকার দিচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।

দুর্বৃত্তের আগুনে ট্রাকসহ পুড়ে ছাই খড়, ভোরে মিরেরটেকে চাঞ্চল্য।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

আমাদের স্বাধীন দেশ 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকসহ সমস্ত খড় পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে মদনপুর-জয়দেবপুর বাইপাস মহাসড়কের সোনারগাঁও উপজেলার জামপুর মিরেরটেক বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আনলোডের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল ট্রাক

দিনাজপুর থেকে খড়বোঝাই করে আসছিল ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি। ভোর সাড়ে ৩টার দিকে ট্রাকটি মিরেরটেক বাজারস্থ জামে মসজিদের পাশে পৌঁছে খড় আনলোডের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়ায়।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত চালক ও হেলপার এ সময় ট্রাকের ভেতরেই ঘুমিয়ে পড়েন।

পথচারী নারীর ডাকে ঘুম ভাঙলো

পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী এসে চালককে জানান, কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে।

চালক ঘুম থেকে উঠে দেখেন, ট্রাকের খড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ট্রাকে।

বাঁচানোর চেষ্টা ব্যর্থ

এ সময় চালক ট্রাকটি রক্ষা করতে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের প্রখরতা এত বেশি ছিল যে তার সেই চেষ্টা ব্যর্থ হয়।পরবর্তীতে ট্রাকসহ সমস্ত খড় আগুনে পুড়ে যায়। চালক ও হেলপার কোনোরকমে প্রাণে বেঁচে যান।ফায়ার সার্ভিসের চেষ্টাখবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।ততক্ষণে ট্রাকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এলাকায় আতঙ্ক, তদন্তে পুলিশ

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোরে বাজারে আসা লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। কে বা কারা, কী কারণে এই অগ্নিসংযোগ করেছে তা নিয়ে চলছে নানা আলোচনা।এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2027 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102
error: Content is protected !!